অনলাইন ব্যবসায় কুরিয়ার শুধু পার্সেল পৌঁছে দেয় না — আপনার টাকা (COD) ফেরত আনে, return সামলায়, আর কাস্টমারের অভিজ্ঞতা ঠিক করে। তাই শুধু চার্জ দেখে সিদ্ধান্ত নেবেন না।
আপনার বেশিরভাগ কাস্টমার কোন জেলায় থাকেন দেখুন, তারপর যাচাই করুন সেই এলাকায় কুরিয়ারের হাব আর ডেলিভারি আছে কিনা। শুধু ঢাকায় ভালো হলে বাইরের অর্ডারে ঝামেলা হবে।
ক্যাশ অন ডেলিভারির টাকা কত দিন পর পেমেন্ট হয় আর কীভাবে (bKash, ব্যাংক) — এটা আপনার ক্যাশ-ফ্লোর জন্য খুব জরুরি। লিখিতভাবে জেনে নিন।
Return চার্জ কত, ফেরত পার্সেল কত দিনে আসে, পার্সেল হারালে বা নষ্ট হলে ক্ষতিপূরণের নিয়ম কী — শুরুতেই জেনে রাখুন।
যে কুরিয়ারের API আছে, তাতে আপনার CRM থেকে এক ক্লিকে পার্সেল বুক করা যায় আর স্ট্যাটাস নিজে থেকে আপডেট হয়। One Sales Flow-এ Steadfast, Pathao আর CarryBee যুক্ত করা যায়, আর কাস্টমারের আগের ডেলিভারি রেকর্ড দেখে ভুয়া অর্ডারও ধরা যায়।
সমস্যা হলে কাকে ফোন করবেন? একজন নির্দিষ্ট অ্যাকাউন্ট ম্যানেজার বা দ্রুত সাপোর্ট থাকলে অনেক সময় বাঁচে। কয়েকটা টেস্ট পার্সেল পাঠিয়ে নিজে অভিজ্ঞতা নিন।
পরামর্শ: একটার ওপর পুরো নির্ভর না করে দুইটা কুরিয়ার রাখুন — এক এলাকায় একটা ভালো, আরেক এলাকায় আরেকটা। কোনটায় return কম হচ্ছে সেটা মাসে একবার মিলিয়ে দেখুন।
দোকান খোলার সময় যে ঠিকানা নিয়েছিলেন সেটা লিখুন।
ঠিকানা মনে নেই? খুঁজে বের করুন এখনো দোকান নেই? ফ্রি খুলুন