📄 নীতিমালা

রিফান্ড নীতি

প্যাকেজের টাকা ফেরতের নিয়ম

১. আগে ফ্রি, পরে পেমেন্ট

প্রতিটা নতুন দোকান ১৪ দিন ফ্রি ব্যবহার করে দেখতে পারে, তাই প্যাকেজ নেওয়ার আগে সেবা যাচাই করে নেওয়ার অনুরোধ রইল।

২. কখন টাকা ফেরত পাবেন

প্রথমবার পেমেন্টের ৭ দিনের মধ্যে সেবা নিয়ে সন্তুষ্ট না হলে পুরো টাকা ফেরত দেওয়া হবে। ভুল করে দুবার পেমেন্ট হলে বা আমাদের কারণে দীর্ঘ সময় সেবা বন্ধ থাকলে সংশ্লিষ্ট টাকা ফেরত দেওয়া হবে।

৩. কখন ফেরত হয় না

মেয়াদের মাঝখানে নিজে থেকে সেবা বন্ধ করলে, বা শর্তাবলি ভাঙার কারণে দোকান বন্ধ হলে বাকি মেয়াদের টাকা ফেরত হয় না। SMS, courier বা অন্য তৃতীয় পক্ষের চার্জ ফেরতযোগ্য নয়।

৪. কীভাবে চাইবেন

দোকানের ঠিকানা, পেমেন্টের TrxID আর কারণ লিখে info@onesalesflow.com-এ email করুন। যাচাইয়ের পর ৭ কর্মদিবসের মধ্যে যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন সেখানে টাকা ফেরত যাবে।

সর্বশেষ হালনাগাদ: ১৬ অক্টোবর ২০২৬

আপনার দোকানে Login

দোকান খোলার সময় যে ঠিকানা নিয়েছিলেন সেটা লিখুন।

.onesalesflow.com
ঠিকানা মনে নেই? খুঁজে বের করুন এখনো দোকান নেই? ফ্রি খুলুন
WhatsApp-এ কথা বলুন