← সব গাইড
📊

অনলাইন দোকানের আসল লাভ কত? সহজে হিসাব করার উপায়

📅 ২৪ অক্টোবর ২০২৬⏱ ১ মিনিটে পড়া

অনেক দোকান মাসে অনেক অর্ডার পায়, কিন্তু মাস শেষে হিসাব মেলে না। কারণ বিক্রি (sales) আর লাভ (profit) এক জিনিস নয়।

প্রতিটা অর্ডারের আসল খরচ

  • প্রোডাক্টের কেনা দাম
  • প্যাকেজিং (পলি, বক্স, স্টিকার)
  • ডেলিভারি চার্জ — কাস্টমার না দিলে আপনার খরচ
  • COD চার্জ (যদি কুরিয়ার নেয়)
  • Ad খরচ ÷ মোট অর্ডার = প্রতি অর্ডারে ad খরচ

Return-এর খরচ ভুলবেন না

একটা পার্সেল ফেরত এলে আপনি যাওয়া-আসার ডেলিভারি চার্জ হারান, অনেক সময় প্রোডাক্টও নষ্ট হয়। ১০০টা অর্ডারে ২০টা return মানে বাকি ৮০টা অর্ডারকেই এই ক্ষতি বহন করতে হয়।

সহজ সূত্র

আসল লাভ = ডেলিভার হওয়া অর্ডারের বিক্রি − প্রোডাক্টের দাম − ডেলিভারি ও COD চার্জ − return-এর ক্ষতি − ad খরচ − প্যাকেজিং

লাভ বাড়ানোর ৩টা উপায়

  • Return কমান: কনফার্মেশন কল আর fraud check দিয়ে সন্দেহজনক অর্ডার আগে যাচাই করুন।
  • প্রতি অর্ডারে বেশি বিক্রি: “একসাথে নিলে কম দাম” বা upsell অফার দিন।
  • যে ad-এ অর্ডার কম, সেটা বন্ধ করুন — প্রতি সপ্তাহে ad খরচ আর অর্ডার মিলিয়ে দেখুন।

One Sales Flow-এর Profit report-এ প্রোডাক্টের কেনা দাম আর ad খরচ দিলে প্রতিটা প্রোডাক্টের আসল লাভ আলাদা করে দেখা যায়।

এগুলো এক জায়গা থেকে সামলাতে চান?

One Sales Flow ১৪ দিন ফ্রি — কার্ড লাগবে না।

ফ্রি দোকান খুলুন →

আপনার দোকানে Login

দোকান খোলার সময় যে ঠিকানা নিয়েছিলেন সেটা লিখুন।

.onesalesflow.com
ঠিকানা মনে নেই? খুঁজে বের করুন এখনো দোকান নেই? ফ্রি খুলুন
WhatsApp-এ কথা বলুন