📄 নীতিমালা

গোপনীয়তা নীতি

One Sales Flow কীভাবে আপনার তথ্য রাখে ও সুরক্ষা দেয়

১. আমরা কী তথ্য রাখি

দোকান খোলার সময় দেওয়া নাম, মোবাইল নম্বর, email ও দোকানের নাম; পেমেন্টের তথ্য (TrxID, পরিমাণ); আর আপনার দোকানে আপনি যা রাখেন — অর্ডার, customer, product, staff ইত্যাদি।

২. কেন ব্যবহার করি

সেবা চালানো, login ও নিরাপত্তা, পেমেন্ট যাচাই, মেয়াদ শেষের reminder ও জরুরি নোটিশ পাঠানো, আর সেবা উন্নত করার জন্য। আমরা আপনার বা আপনার customer-দের তথ্য বিক্রি করি না।

৩. আপনার customer-দের তথ্য

আপনার customer-দের তথ্যের নিয়ন্ত্রণ আপনার হাতে; আমরা শুধু আপনার নির্দেশে তা সংরক্ষণ করি। customer-দের SMS বা message পাঠানোর সময় প্রযোজ্য আইন মেনে চলা আপনার দায়িত্ব।

৪. আলাদা ও সুরক্ষিত

প্রতিটা দোকানের data আলাদা database-এ থাকে; এক দোকান অন্য দোকানের data দেখতে পারে না। সব সংযোগ SSL (https) দিয়ে এনক্রিপ্ট করা, password hash করে রাখা হয়, আর প্রতিদিন আলাদা backup রাখা হয়।

৫. তৃতীয় পক্ষ

আপনি যেসব সেবা যুক্ত করেন (courier, SMS, Facebook, WhatsApp, bKash) তাদের কাছে কাজের জন্য প্রয়োজনীয় তথ্য যায়। আইনের প্রয়োজনে কর্তৃপক্ষকে তথ্য দিতে হতে পারে।

৬. Cookie

Login ধরে রাখার জন্য প্রয়োজনীয় cookie ব্যবহার হয়। বিজ্ঞাপনের জন্য আমরা আপনাকে track করি না।

৭. আপনার অধিকার

আপনি আপনার তথ্য দেখতে, সংশোধন করতে, কপি চাইতে বা অ্যাকাউন্ট বন্ধ করে data মুছে ফেলার অনুরোধ করতে পারেন। লিখুন: info@onesalesflow.com

সর্বশেষ হালনাগাদ: ১৬ অক্টোবর ২০২৬

আপনার দোকানে Login

দোকান খোলার সময় যে ঠিকানা নিয়েছিলেন সেটা লিখুন।

.onesalesflow.com
ঠিকানা মনে নেই? খুঁজে বের করুন এখনো দোকান নেই? ফ্রি খুলুন
WhatsApp-এ কথা বলুন