📄 নীতিমালা

শর্তাবলি

One Sales Flow ব্যবহারের শর্তাবলি

১. সেবার বিবরণ

One Sales Flow ("আমরা", "OSF") একটি অনলাইন CRM সেবা, যার মাধ্যমে দোকান মালিক ("আপনি") অর্ডার, customer, courier, SMS, inbox, landing page ও রিপোর্ট পরিচালনা করতে পারেন। দোকান খুললে বা সেবা ব্যবহার করলে আপনি এই শর্তাবলিতে সম্মত হচ্ছেন।

২. অ্যাকাউন্ট ও নিরাপত্তা

দোকান খোলার সময় সঠিক নাম, মোবাইল নম্বর ও email দিতে হবে। আপনার admin ও staff-দের password গোপন রাখা আপনার দায়িত্ব। আপনার অ্যাকাউন্ট থেকে হওয়া সব কাজের দায় আপনার।

৩. ফ্রি ট্রায়াল ও প্যাকেজ

নতুন দোকান ১৪ দিনের ফ্রি ট্রায়াল পায়। ট্রায়াল বা প্যাকেজের মেয়াদ শেষ হলে নবায়ন না করা পর্যন্ত CRM ও দোকানের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ থাকবে, তবে আপনার data মুছে ফেলা হবে না। প্যাকেজের দাম ও সুবিধা ওয়েবসাইটে দেখানো আছে এবং আগাম জানিয়ে পরিবর্তন হতে পারে।

৪. পেমেন্ট

পেমেন্ট bKash বা অন্য অনুমোদিত মাধ্যমে আগাম নিতে হয়। Send Money পেমেন্ট যাচাইয়ের পর প্যাকেজ চালু হয়। ভুল TrxID বা অসম্পূর্ণ পেমেন্টে প্যাকেজ চালু হবে না।

৫. গ্রহণযোগ্য ব্যবহার

অবৈধ পণ্য বিক্রি, প্রতারণা, spam SMS, অন্যের তথ্য অনুমতি ছাড়া ব্যবহার, বা সেবার নিরাপত্তা ভাঙার চেষ্টা করা যাবে না। এমন কিছু পাওয়া গেলে আমরা আগাম নোটিশ ছাড়াই দোকান বন্ধ করতে পারি।

৬. তৃতীয় পক্ষের সেবা

Courier, SMS gateway, Facebook, WhatsApp, bKash ইত্যাদি তৃতীয় পক্ষের সেবা তাদের নিজস্ব শর্তে চলে। তাদের সেবা বন্ধ থাকা, চার্জ বা ভুলের দায় One Sales Flow-এর নয়। SMS ও courier-এর খরচ আপনার নিজের অ্যাকাউন্ট থেকে যায়।

৭. Data-এর মালিকানা

আপনার দোকানের সব data (অর্ডার, customer, product) আপনার। আমরা শুধু সেবা চালানোর জন্য তা সংরক্ষণ ও প্রক্রিয়া করি। বিস্তারিত গোপনীয়তা নীতিতে দেখুন।

৮. সেবার প্রাপ্যতা

আমরা সেবা সবসময় চালু রাখার চেষ্টা করি এবং প্রতিদিন backup রাখি, তবে রক্ষণাবেক্ষণ বা অপ্রত্যাশিত সমস্যায় সাময়িক বিঘ্ন হতে পারে। এর ফলে পরোক্ষ ব্যবসায়িক ক্ষতির দায় আমাদের নয়; সর্বোচ্চ দায় আপনার শেষ মাসের প্যাকেজ মূল্যের সমান।

৯. অ্যাকাউন্ট বন্ধ

আপনি যেকোনো সময় সেবা বন্ধ করতে পারেন। বন্ধ বা মেয়াদোত্তীর্ণ দোকানের data ৯০ দিন পর্যন্ত রাখা হয়, এর মধ্যে চাইলে আপনার data-এর কপি দেওয়া হবে।

১০. পরিবর্তন ও যোগাযোগ

এই শর্তাবলি সময়ে সময়ে হালনাগাদ হতে পারে; বড় পরিবর্তন email-এ জানানো হবে। প্রশ্ন থাকলে লিখুন: info@onesalesflow.com

সর্বশেষ হালনাগাদ: ১৬ অক্টোবর ২০২৬

আপনার দোকানে Login

দোকান খোলার সময় যে ঠিকানা নিয়েছিলেন সেটা লিখুন।

.onesalesflow.com
ঠিকানা মনে নেই? খুঁজে বের করুন এখনো দোকান নেই? ফ্রি খুলুন
WhatsApp-এ কথা বলুন